নর্থ সাউথ এলিমেন্টারী স্কুলের বই উৎসব-২০২০ সম্পন্ন
সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগরের সদরঘাটস্থ নর্থ সাউথ এলিমেন্টারী স্কুলের বই উৎসব-২০২০ সম্পন্ন হয়েছে রবিবার (১২ জানুয়ারি) স্কুল প্রাঙ্গনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কার্যালয়-২ এর সমাজ সেবা অফিসার সাবরিনা রহমান লিনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক মো: জুলফিকার আলী মুন্না, প্রধান শিক্ষক সুরাইয়া ইয়াছমিন পান্না, স্কুল কোর্ডিনটর রুপনা সিংহ, সহকারী শিক্ষকদের মধ্যে রিপা বিশাংঘ্রী, রায়হান জান্নাত, নাহিদ সুলতানা, লিসা চৌধুরী, সুমি আকতার, মিনু বেগম, বৃষ্টি চৌধুরী, রিক্তা চৌধুরী সহ বিদ্যালয়ের প্রাণপ্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ ও অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথি সাবরিনা রহমান লিনা বক্তব্যের শুরুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন বিনামূল্যে একযোগে সারাদেশে শিক্ষার্থীদের মাঝে বই উপহার দেওয়ার জন্য এবং শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের ভুমিকা ও গুরত্ব নিয়ে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন, সাথে বিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করেন।
