সীতাকুণ্ড আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষনা

0

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ডঃ চট্টগ্রামের সীতাকু- আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় অনদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয় কৃর্তপক্ষ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জনান।

আবাসিক হলের শিক্ষার্থীদেরকে রাত ১০ টার দিকে মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। আদনান নামে এক আবাসিক ছাত্রকে শিবির সন্দেহে মারধর এবং এর বিচার দাবীতে ভিসিকে স্মারকলিপি দিতে যাবার সময় তাদের উপর ছাত্রলীগ হামলা চালায়। এঘটনায় বিশ্ববিদ্যায়ের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষনা করেন।

গত সোমবার সীতাকু-ের কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (আই.আই.ইউসি) শিবির কর্মী সন্দেহে আদনান নামের এক সাধারণ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দোষীদের বিচারের দাবীতে বুধবার সকাল ১১ টায় শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন। পরে দুপুর পৌনে ১ টার দিকে আদনানের উপর হামলাকারীদের বিচারের দাবীতে সেন্ট্রাল লাইব্রেরীর সামনে থেকে ভিসির নিকট স্মারকলিপি দেওয়ার জন্য রওয়না হলে ছাত্রলীগ তাদের উপর হামলা চালায়।

এর পর ক্যাম্পাসের পরিস্থিতি বেশ উত্তাপ্ত হয়ে উঠলে বিশ্ববাদ্যালয় কর্তৃপক্ষ দুই গ্রুপকে সরিয়ে দেয়। পরে শিক্ষকদের সাথে নিয়ে সাধারণ শিক্ষার্থীরা উপচার্যের নিকট স্মারকলিপি প্রদানের পর শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের নিচে অবস্থান করে। একই সময়ে ভবনের বিপরীত পাশে ছাত্রলীগ অবস্থান নেয়।

এরপর থেকে ক্যাম্পাসে উক্তেজনা বিরাজ করে। এরপর পুলিশী নিরাপত্তা জোড়দার করা হয়। বিকেলে ক্যাম্পাসে আসেন এএসপি (সীতাকু- সার্কেল) শম্পা রানী সাহা, ওসি মোঃ ফিরোজ হোসেন মোল্লা, ওসি (তদন্ত) শামীম শেখ, ইন্টেলিজেন্টের সুমন বনিক। বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরী সভা ডাকেন। এরপর ক্যাপাসে যেকোন ধরণের অনাক্ষাঙ্খিত ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় অনদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।

এব্যাপারে সাইসেন্স অব হাদিস এন্ড ইসলামীক ষ্টার্ডিস প্রফেসর ড. মোঃ নাজমুল হক নদভী বলেন, কয়েকদিন ধরে দুইটি গ্রুপের মধ্যে কিছুটা উত্তেজনা বিরাজ করায় বড় দরনের অনাক্ষাঙ্খিত ঘটনা এড়াতে কৃর্তপক্ষ অনদিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.