বিয়েতে রাজি না হওয়ায় কিশোরীকে গণধর্ষণ

0

সিটিনিউজবিডি : বিয়েতে রাজি না হওয়ায় জেলার সদর উপজেলার চর কাশাভোগ গ্রামের এক কিশোরীকে (১৪) গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার পর অসুস্থ ওই কিশোরীকে মঙ্গলবার বিকেলে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ওই কিশোরীর বাবা দাবি করেন, সদর উপজেলার কাশাভোগ গ্রামের আলী আকবর বেপারীর ছেলে জাকির হোসেন বেপারী তার কিশোরী কন্যাকে বিয়ের জন্য বেশ কয়েকবার প্রস্তাব দেয়। বিয়েতে রাজি না হওয়ায় মঙ্গলবার বিকেলে মনোহর বাজার মোড়ে তার কাছে যাচ্ছিল মেয়ে। পথে জাকির হোসেন বেপারী, এমদাদুল বেপারী ও আসাদুল বেপারী তার মেয়েকে জোর করে ধরে নিয়ে একই গ্রামের দাদন বেপারীর ঘরের ভেতরে গণধর্ষণ করে।

তিনি জানান, অচেতন অবস্থায় তার মেয়েকে উদ্ধার করে সদর হাসপাতাল ভর্তি করা হয়। মঙ্গলবার গভীর রাতে কিশোরীর জ্ঞান ফিরে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ রাতেই ঘটনার মূল হোতা জাকির বেপারী, আসাদুল বেপারী ও এমদাদুল বেপারীকে গ্রেফতার করেছে।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন বলে জানান ওসি।

সদর হাসপাতালের ডাক্তার আবদুল মুইত বলেন, ‘কিশোরী ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তার জ্ঞান ফিরেছে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.