ঢাকায় আসছেন জনপ্রিয় শিল্পী অনুপম

0

বিনোদন ডেস্ক : মাসখানেক আগেই চট্রগামে গাইতে এসেছিলেন কলকাতার জনপ্রিয় শিল্পী অনুপম। এবার তিনি আসছেন ঢাকায়। যদিও এটিই তার প্রথম ঢাকা আগমন নয়। এর আগেও ঢাকায় এসেছিলেন তিনি।

ইভেন্ট কোম্পানী অন্তর শোবিজ এর আয়োজনে আগামী ২৯ নভেম্বর লাইভ কনসার্টে অংশ নেবেন অনুপম। রাজধানীর বসুন্ধরা কনভেনশান সেন্টারের ৪ নাম্বার হলে অনুষ্ঠিতব্য এ আয়োজনের টিকিট মূল্য ও প্রাপ্তিস্থান এখনো নির্ধারণ করেনি প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, অনুপম রায় পশ্চিমবঙ্গের সমসাময়িক উদীয়মান তরুণ গায়ক, গীতিকার এবং সুরকারদের মধ্যে অন্যতম। ২০১০ সালে নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জির অটোগ্রাফ চলচ্চিত্রে আমাকে আমার মতো থাকতে দাও ও বেঁচে থাকার গান শিরোনামের গান গেয়ে জনপ্রিয় হয়ে ওঠেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.