বিনোদন জগৎঃ বগুড়ার ছেলে আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার নায়কের চরিত্রে নিজের প্রযোজনার ছবিতে ৩ নায়িকা নিয়ে হাজির হচ্ছেন রূপালী পর্দায়। অনলাইনে অসংখ্য মিউজিক ভিডিও ও কমেডি শর্টফিল্ম ছেড়ে ব্যাপক পরিচিতি পান ।
২০১৭ সালে তার চলচ্চিত্রেও অভিষেক হয়। অভিনয় করেন ‘মার ছক্কা’ নামের একটি ছবিতে। এবার তিনি চলচ্চিত্র প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন। হিরো আলমের প্রযোজনায় প্রথম সিনেমা ‘সাহসী হিরো আলম’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আগামী ২৭ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।

নিজের প্রযোজিত ছবিটির নায়ক হিরো আলম নিজেই। তার বিপরীতে নায়িকা তিন জন। তারা হলেন- সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি, নুসরাত জাহান। আরও অভিনয় করেছেন আমির সিরাজী, তনু পাণ্ডে, রেহেনা জলি, নিরাঞ্জন গুলজার ও কালা আজিজ প্রমুখ।
ছবিটি সম্পর্কে হিরো আলম বলেন,‘ব্যতিক্রমধর্মী সামাজিক প্রেমের গল্প নিয়ে ‘সাহসী হিরো আলম’ ছবিটি নির্মাণ করা হয়েছে। হিরো আলম সাহসী, সে কাউকে ভয় করে না, নিজের সিদ্ধান্তকেই সবসময় এগিয়ে রাখে এজন্য ছবিটির নাম রাখা হয়েছে ‘সাহসী হিরো আলম’।

তিনি আরও বলেন, কোনো আলোচনা-সমালোচনা আমাকে আটকাতে পারেনি। পুরোপুরি আন কাট অবস্থায় ছাড়পত্র পেয়েছে আমার সিনেমা। ২৭ মার্চ মুক্তি পাবে সিনেমাটি। আমার বিশ্বাস আমার সিনেমা দেখতে একবার হলেও মানুষ হলে যাবে। কারণ আমার প্রতি মানুষের ভালোবাসা। সাহসী হিরো আলম’ সিনেমাটি পরিচালনা করেছেন এআর মুকুল নেত্রবাদী।
