সিটি নিউজঃ সিএমপির ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের পাসিং আউট প্যারেড ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠান-২০২০ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম মহোদয়।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দামপাড়া পুলিশ লাইনে এপিবিএন এর ৪৬ তম ব্যাচের ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের পাসিং আউট প্যারেড ও সনদ পত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুঃ মাহবুবুর রশিদ অধিনায়ক (পুলিশ সুপার), ৯ এপিবিএন, চট্টগ্রাম। দীর্ঘ ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে ৪৬ তম ব্যাচ ট্রেইনিং রিক্রুট কনস্টেবল ব্যাচের যে সব প্রশিক্ষনার্থী তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন কমিশনার মহোদয় তাদের হাতে পদক ও সনদপত্র তুলে দেন।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
