সিটি নিউজঃ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে চুয়েট শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
আজ মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে প্রশাসনিক ভবন-০২ এর কনফারেন্স কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষক সমিতির সভাপতি এবং যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, সহ-সভাপতি এবং পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক জনাব শ্যামল আচার্য, সাধারণ সম্পাদক এবং যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী, যুগ্ম-সম্পাদক এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মুহাম্মদ রাশিদুল হাসান, কোষাধ্যক্ষ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক জনাব এটিএম শাহজাহান, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক এবং মানবিক বিভাগের সহকারী অধ্যাপক জনাব নাহিদা সুলতানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং মানবিক বিভাগের সহকারী অধ্যাপক জনাব নাজমুল ইসলাম এবং নির্বাহী সদস্য এবং যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম চুয়েটের চলমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে একটা পরিবার হিসেবে কাজ করে যাওয়ার জন্য সম্মানিত শিক্ষকম-লীদের কাছে আহবান জানান।
