করোনায় মানবিক সাহায্যে ছাত্রনেতা তপু’র বিভিন্ন উদ্যোগ

0

সিটি নিউজ ডেস্ক :  চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সাবেক ছাত্রনেতা তোসাদ্দেক নূর চৌধুরী (তপু) শহরে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক প্রচারণা, মাস্ক, সাবান ও মানুষের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছেন বলে নিশ্চিত করেছেন।

এদিকে সহায়তার হাত বাড়িয়ে, বন্দরনগরীর পথে নেমেছেন, মানবিক কিছু মানুষ ও সংগঠন। কেউ দিচ্ছেন চাল-ডাল, কেউ সাধারণ মানুষের জন্য বানাচ্ছেন জীবাণুনাশক। করোনায় ধীরে ধীরে থমকে যাচ্ছে জনজীবন। থমকে যাচ্ছে মানুষের আয়রোজগারের পথ। তাতে সবচেয়ে বেশি কষ্টে স্বল্পআয়ের মানুষ। একদিকে পণ্যমূল্য আকাশচুম্বি আরেকদিকে কমেছে রোজগার।

মরণব্যাধি করোনায় জনজীবন থমকে যাওয়ার কারণে মানবতার কল্যাণে গত কয়েকদিন ধরে চট্টগ্রাম নগরের মুরাদপুর,ষোলশহর বিভিন্ন এলাকায় ছাত্রলীগ নেতা তোসাদ্দেক নূর চৌধুরী (তপু) নিজে উদ্যোগে অসহায় গরীব মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট সাবান, মাস্ক ও প্রতিদিন ডোর টু ডোর ৩০০ মানুষের মাঝে খাবার বিতরণ করছেন। করোনাভাইরাসের সচেতনতায় বিভিন্ন দোকানের সামনে ক্রেতাদের জন্য ৪ ফুট গোল চিহ্নিত করে নির্দিষ্ট দূরত্ব রেখে কেনাকাটা করার অনুরোধ জানান এলাকাবাসীকে। এলাকায় জীবাণুনাশক স্প্রেসহ পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম, সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া, সামাজিক সতর্ক ও সচেতনতা সৃষ্টি লক্ষ্যে জন্য বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

দূর্বার প্রজন্ম ক্লাব প্রতিষ্টাতা ও প্রর্বতক বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা তোসাদ্দেক নূর চৌধুরী (তপু) বলেন,দেশের এই ক্রান্তিকালে নিম্ন আয়ের মানুষের পাশের দাঁড়ানো আমাদের দায়িত্ব। মুরাদপুর-ষোলশহর বিভিন্ন এলাকায় অসহায় গরীব খেটে খাওয়া মানুষের মাঝে আমার সীমিত সামর্থ্য অনুযায়ী কিছু সহায়তা করার চেষ্টা করেছি। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পেতে তাদেরকে সচেতন করার চেষ্টা করেছি।

তপু আরো বলেন,দেশে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে বর্তমান সরকার সর্বোচ্চ সর্তক ব্যবস্থা নিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকার- বেসরকারি প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি সারাদেশের দোকানপাট বন্ধ হয়ে গেছে। খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরেও বের হচ্ছে না কেউ।এই অবস্থায় সব থেকে বিপদে পড়ছে দিনমজুরেরা।দিন মজুরদের এই দুর্বিষহ দিনে সকলকেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন।

                                                                                                                               অসহায়দের মাঝে খাবার বিতরণ
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.