সিটি নিউজঃ দেশে নোভেল করোনা ভাইরাসের ( কোভিড-১৯) প্রকোপ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ১১ই এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটিতে নগরবাসীকে নিজ নিজ বাসা/বাড়ীতে অবস্থান করার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আ.জ.ম.নাছির উদ্দীন।
আজ বুধবার এক বিবৃতিতে তিনি এ আহবান জানান। তিনি বলেন, নভেল করোনাভাইরাসের ইনকিউবিশন পিরিয়ড বা রোগ সঞ্চার থেকে প্রথম লক্ষণ দেখা দেওয়ার সময় কমপক্ষে ১৪দিন । এ
ই কারণে আগামী দু”সপ্তাহ আমাদের জন্য খুবই গুরুত্বপুর্ণ। কারণ এর মধ্যে যদি কেউ সংক্রমণ হয়ে থাকেন তাহলে তার লক্ষণ প্রকাশ পেতে আগামী কয়েক দিন লাগবে। এই কারণে প্রাণঘাতি এই ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সরকার সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়েছে।
তাই এই গুরুত্বপূর্ণ সময়ে সকল নগরবাসীকে নিজ নিজ বাসা/বাড়ীতে অবস্থান করার জন্য তাগিদ দিয়েছেন সিটি মেয়র। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে সিটি মেয়র বলেন, নোভেল করোনা ভাইরাস এর সংক্রমণ মোকাবিলায় যার যে দায়িত্ব তা সঠিকভাবে গুরুত্বের সাথে পালন করতে হবে।
এক্ষেত্রে কোন ব্যক্তি বা সংস্থার বিন্দু পরিমাণ অবহেলা- অনিয়ম সহ্য করা হবে না। সরকারের খাদ্য সাহায্য বন্টনে কোনো ধরণে অনিয়ম যদি পাওয়া যায় সেই যে হোক না তার রক্ষা নেই। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, মানুষের দু:সময়ের সুযোগ নিয়ে কেউ যেন অর্থশালী -সম্পাদশালী হয়ে উঠার অপচেষ্ঠা না করেন।।
এ প্রসঙ্গে সিটি মেয়র বলেন, সরকারী খাদ্য সহায়তা নিয়ে কোনো রাজনীতি কাম্য নয়। ইতোমধ্যে সরকারী এজেন্সীর লোকজন এ ব্যাপারে তৎপর রয়েছেন। এতে কোনো ধরণের অনিয়ম পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার দ্বিধাবোধ করবে না।
তাই সরকারী খাদ্য সহায়তা যত দ্রুত সম্ভব অভুক্তদের জঁড়ো করে নয়,সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের ঘরে ঘরে পৌঁছাতে কাউন্সিলরদের প্রতি সিটি মেয়র আহবান জানান।।
তিনি আরো বলেন,নগরীর ওয়ার্ড সমূহে বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিলি বন্টন হচ্ছে। এতে করে সরকারী খাদ্য সহাযতা কেউ কেউ একাধিকবার পাচ্ছে আবার কেউ কেউ একদমই পাচ্ছে না। এই ধরণের অভিযোগ কারও কাম্য নয়। তাই সরকারী খাদ্য সহায়তা এবং সমাজের বিত্তবান,এনজিও মাধ্যমে প্রাপ্ত ত্রাণ সামগ্রী বিলি বন্টনের ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ হওয়া বাঞ্চনীয় বলে সিটি মেয়র মনে করেন।
এমতাবস্থায়, সংশ্লিষ্ঠ ওয়ার্ড কাউন্সিলরগণ নিজ নিজ এলাকার অসচ্ছল ব্যক্তিদের অগ্রাধিকার তালিকা প্রণয়নপূর্বক তালিকা অনুযায়ী সরকারী খাদ্য সহায়তা কিংবা বিত্তবান এবং এনজিও বা সেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রদত্ত সকল খাদ্য সমগ্রী বিলি বন্টন করলে কেউ বাদ যাবে না বলে সিটি মেয়র মনে করেন।
