ইয়েমেনে ছয় মাসে ৫ শতাধিক শিশু নিহত

0

আন্তর্জাতিক ডেস্ক :  ইয়েমেন গত ছয় মাসের যুদ্ধে পাঁচ শতাধিক শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

‍ইউনিসেফ মুখপাত্র ক্রিস্টোফার বুলিয়েরিক বলেছেন, ইয়েমেন সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা শুরু হওয়ার পর গত ছয় মাসে দেশটিতে কমপক্ষে ৫০৫টি শিশু প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরো ৭০২ শিশু। গত মার্চ মাস থেকে ইরানের মদদপুষ্ট শিয়াপন্থি হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি জোট। তিনি ইয়েমেনে শিশুদের অবস্থা দিনে দিনে আরো অবনতি হচ্ছে বলেও উল্লেখ করেছেন।

জাতিসংঘের হিসাবমতে ইয়েমেন সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটিতে এ পর্যন্ত ২৩শ’র বেশি শিশু  নিহত হয়েছে। ইয়েমেনের সংঘাত বন্ধে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউএনএইচআরসি’কে দুষছে হিউমেন রাইটস ওয়াচ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.