নগরে প্রথম করোনা রোগীর ছেলেও আক্রান্ত

0

সিটি নিউজঃ চট্টগ্রাম নগরীতে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত হওয়া ৬৭ বছরের বৃদ্ধের ছেলেরও পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো দুইজনে।

আজ রবিবার (৫ মার্চ) ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় পজেটিভ আসে।

চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির তথ্যটি নিশ্চিত করে বলেন, গত শুক্রবার চট্টগ্রামে প্রথম করোনা শনাক্ত হওয়া রোগীর পরিবারের চারজনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে শুধু ছেলের পজেটিভ এসেছে। বাকি তিনজনের নেগেটিভ।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের করোনাবিষয়ক সেলের বিভাগীয় সমন্বয়কারী ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেন, আজ রবিবার ৩৫ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়। এরমধ্যে একজনের করোনা ধরা পড়েছে। ওই রোগীর বয়স ৩৫।

এর আগে গত ২৫ মার্চ থেকে করোনাভাইরাসের পরীক্ষা কার্যক্রম চলছিল চট্টগ্রামের বিআইটিআইডিতে। এ পর্যন্ত ১৫৬ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে দুইজনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.