সিটি নিউজঃ চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) তে আইসোলেশনে চিকিৎসাধীন থাকা ৬৫ বছর বয়সী এক রোগীর মৃত্যু হয়েছে। এনিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে একজন শিশুসহ ৫জন মারা গেছেন।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় চট্টগ্রামের ফৌজদারহাটে বিআইটিআইডিতে মৃত্যু হয়েছে।
প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী বলেন, বৃহস্পিতবার করোনা পজিটিভ হওয়া রোগীটি শুক্রবার সকালে মারা গেছে।
ভর্তি করানোর পর রোগীটিকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল। রোগীর ডায়াবেটিক, শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যা ছিল।
