কাজির দেউড়িতে কাভার্ড ভ্যানের চাপায় যুবক নিহত

0

সিটি নিউজঃ নগরীর কাজির দেউড়ির এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল এক যুবককের। নিহত যুবকের নাম হাসান (২৬)। কাভার্ড ভ্যানটি পালিয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় কাজির দেউড়ি ভিআইপি টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। নিহত হাসানের বাড় কুমিল্লা জেলার মুরাদনগর থানায়। তার পিতার নাম শুক্কুর।

স্থানীয়রা জানান, হাসান দীর্ঘদিন ধরে তিনি কাজির দেউরির ফুটপাতে থাকতেন। ময়লা পরিস্কারের কাজ করতেন তিনি।

ঘটনাস্থলে উপস্থিত দায়িত্বরত কোতোয়ালী থানার এসআই মমিনুল হাসান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। কাভার্ড ভ্যানটিকে আটক করার চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.