চট্টগ্রামে মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ অব্যাহত
সিটি নিউজ ডেস্ক : পবিত্র মাহে রমজান উপলক্ষে বিগত দুই সপ্তাহের ধারাবাহিকতায় গতকালও নগরির ২৪ নং উওর আগ্রাবাদ, ২৫ নং রামপুর, ৩১ নং আলকরন, ৩৩ নং ফিরিঙ্গীবাজার, 37 নং মুনিরনগর, ৩৮ নং মধ্যম হালিশহর, ৪০ নং উত্তর পতেঙ্গা ও ৪১ নং দক্ষিন পতেঙ্গা ওয়ার্ডে আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে দুস্থ রোজাদারদের মাঝে সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম। অনুষ্ঠানে সাবেক মেয়র এম মনজুর আলম বলেন, ‘মানব সেবা ও আল্লাহর সন্তুষ্টি এই প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য। করোনা ভাইরাসের লকড ডাউন এর কারণে দুর্ভোগে পড়া খেটে খাওয়া মানুষের মাঝে চট্টগ্রাম মহানগর এর পাশাপাশি সীতাকুণ্ড, পটিয়া, কর্ণফুলী, রাঙ্গুনিয়া, পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং দেশের উত্তরাঞ্চলে ত্রাণ বিতরণ সহ দুই সপ্তাহ ধরে পবিত্র মাহে রমজানের সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে।’
অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের উসিলায় মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, 41 নং ওয়ার্ড কাউন্সিলর ছালে আহমেদ চৌধুরী, 38 নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, 31 নং ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, 33 নং ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, 24 নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম চৌধুরী, 31 নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর দিদারুল আলম, 39, 40 ও 41 নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর শাহানুর বেগম, 37 নং ওয়ার্ড আওয়ামীলীগ সেক্রেটারি আব্দুল মান্নান, মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব নিজামুল আলম রাজু, আলহাজ্ব মোহাম্মদ সারোয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ আজিম, আব্দুর রাজ্জাক দুলাল, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সালাউদ্দিন, সমাজ সেবক মোহাম্মদ ওমর, দেলোয়ার হোসেন, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ শাহেদ, জসিম উদ্দিন, ওয়াহিদ মুরাদ প্রমুখ।
