চন্দনাইশে মোবাইল কোর্টে ১৬ হাজার টাকা জরিমানা আদায়
নিজস্ব সংবাদাতা, চন্দনাইশ : চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।বৃহস্পতিবার ২৩ এপ্রিল সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিবেদিতা চাকমা উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে জেউল বেকারীর মালিক আজিম উদ্দীনকে ২ হাজার, হোসেন ডিপার্মেন্টাল স্টোরের মালিক আনোয়ার হোসেনকে ২ হাজার, মুদির দোকানদার যথাক্রমে আধার মানিক স্টোরের মালিক নুরুল ইসলামকে ২ হাজার, দুবাই স্টোরের মালিক ইসমাইল হোসেনকে ২ হাজার, মদিনা স্টোরের মালিক আবদুল মন্নানকে ৩ হাজার, সুমন স্টোরের মালিক আবুল হোসেনকে ২ হাজার, মাসুম স্টোরের মালিক হাসান মিয়াকে ১ হাজার, মতলব স্টোরের মালিক মো. হারেছকে ২ হাজার টাকাসহ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
