চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হলেন দস্তগীর

0

সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জাকারিয়া দস্তগীর।এর আগে দীর্ঘ দুই বছর ধরে তিনি নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

রোববার (১৯ জুলাই) কেন্দ্রীয় ছাত্রলীগের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জাকারিয়া দস্তগীরের ‘ভারমুক্তি’র ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের গতিশীলতা আনতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের এক সভায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরকে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব প্রদান করা হলো।

২০১৮ সালের এপ্রিলে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চান নুরুল আজিম রনি। একই মাসে কেন্দ্রীয় ছাত্রলীগ তার অব্যাহতিপত্র গ্রহণ করে জাকারিয়া দস্তগীরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব দেয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.