দেওয়ানবাজারে চবি ছাত্রীর আত্মহত্যা

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর দেওয়ানবাজার এলাকায় নিজ বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে সদ্য মাস্টার্স করে বের হওয়া ছাত্রী নীলম ধর অর্পা (২৩)।

সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল হক ভূঁইয়া বলেন, রাত ১১টার দিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক নারীকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেছে।

পরিবারের লোকজন আমাদের বলেছে নীলম ধর অর্পা নামে এ নারী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী। বাসা নগরীর বাকলিয়া থানার দেওয়ান বাজার জালাল করোনীতে। মেয়েটির গলায় দাগ রয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি আত্মহত্যা না অন্য কোন ঘটনা। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা বলতে পারেননি লাশের সাথে আসা অর্পার ভাই।

এদিকে বিশ্ববিদ্যালয় সুত্রে জানাগেছে, লোক প্রশাসন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন অর্পা। তিনি ২০১৯ সালে লোকপ্রশাসন থেকে মাস্টার্স পাশ করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.