নগরে ট্রাক চাপায় সিএনজি চালকের মৃত্যু

0

সিটি নিউজঃ মহানগরীর মুরাদপু এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার রাত পৌনে দশটার দিকে নগরের মুরাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালকের মো. রুবেল (৪২) নগরীর চাঁন্দগাও এলাকার বাসিন্দা আব্দুল  বারেকের ছেলে বলে জানা গেছে।

পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক নুরুল আলম মিয়া বলেন, মুরাদপুর এলাকায় অটোরিকশাটি রাস্তার পাশে রেখে চালক গ্যাস চেক করছিলেন।

এ সময় পণ্য বোঝাই একটি ট্রাক অটোরিকশার পাশ দিয়ে যাওয়ার সময় চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.