এয়ারপোর্ট ও পাসপোর্ট অফিসে হয়রানি বন্ধের দাবী

বিমান টিকেট নিয়ে হয়রানি বন্ধে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের মানববন্ধন

1

সিটি নিউজ,চট্টগ্রাম : প্রবাসী শ্রমিক বা রেমিট্যান্স যোদ্ধাদের নির্দিষ্ট সময়ে তাদের কর্মস্থলে পুনরায় ফেরত যেতে প্রয়োজনে বিশেষ বিমান ফ্লাইট চালু এবং টিকেট প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি মহামারি করোনার কারনে প্রবাসীদের বিমান টিকেট নিয়ে হয়রানি বন্ধের দাবিসহ পটিয়া উপজেলার ওমান প্রবাসী জাফর,বাহরাইন প্রবাসী চন্দনাইশ উপজেলার আজাদের ক্রসফায়ারে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেন চট্টগ্রাম প্রবাসী ক্লাব।

রবিবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সদস্যদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধেন উল্লেখিত এসব দাবী জানান।

প্রবাসী ক্লাবের ক্লাবের চেয়ারম্যান খন্দকার এম হেলাল সি আই পির সভাপতিত্বে আরাফাত ফয়সালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উক্ত সংগঠনের সহ-সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন রনি, সহসভাপতি মোঃ সোলাইমান খন্দকার বাদশাহ, সহ-সভাপতি মোঃ ইসমাইল এবং সাধারন সম্পাদক তারিকুল ইসলাম, সম্মানিত সদস্য মোঃ আব্দুল মান্নান(সৌদি প্রবাসী), মোঃ আব্দুল শুক্কুর (মক্কা মিছফালাহ্) , মোঃ রাশেদ (সৌদি), মোঃ আকতার হোসেন (দুবাই), মোঃ বোরহান উদ্দীন চৌঃ (সৌদি আরব), মোঃ সাহেদ (ওমান) সহ প্রবাসীগণ।

মানববন্ধনে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সদস্যদের বক্তব্যে পটিয়া উপজেলার ওমান প্রবাসী জাফর,বাহরাইন প্রবাসী চন্দনাইশ উপজেলার আজাদের ক্রসফায়ারে হত্যার প্রতিবাদসহ সুষ্ঠ বিচারের দাবী, মহামারি করোনার কারনে প্রবাসীদের বিমান টিকেট হয়রানি বন্ধের দাবীতে কুয়েত, সৌদি আরব, কাতার, আরব আমিরাত ও বাহারাইন সহ বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীর দ্রুত প্রবাসে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করা।

এদিকে উপার্জনক্ষম নিহত প্রবাসীদের অসহায় পরিবারকে পুনর্বাসনে প্রধানমন্ত্রীর সহেযাগীতা কামনা করেন চট্টগ্রাম প্রবাসী ক্লাব।

বক্তব্য এর এক পর্যায়ে সভাপতি খন্দকার এম এ হেলাল বলেন আমরা প্রবাসীরা বাংলাদেশের একটি অন্যতম সম্পদ। যাদের রেমিটেন্সের উপর নির্ভর করে বাংলাদেশের উন্নয়ন চাকা। কিন্তু আমাদের এই রেমিটেন্স যোদ্ধাদের এই অমানবিক নির্যাতন কি আমাদের রেমিটেন্স আয় প্রদানের শ্রেষ্ট উপহার ? তা না হলে পটিয়াস্ত ওমান প্রবাসী ভাই মোঃ জাফর সাহেব এই করুন মৃত্যুর কারন কি? আমাদের প্রবাসী ভাইদের বিমান টিকেট হয়রানি কি আমাদের প্রাপ্য। কেনই বা দেশে আটকে পরা প্রবাসী ভাইদের দ্রুত প্রবাসে যাওয়ার ব্যবস্থা হচ্ছে না। আমি সকল প্রবাসী ভাইদের পক্ষ হয়ে আমাদের জননেত্রী মাননীয় পধ্রান মন্ত্রী শেখ হাসিনা মারফতে যথাযথ কর্তৃপক্ষের কাছে নিবেদন করছি উপরোল্লিখিত দাবী সমূহ সুসম্পন্ন করে আমাদেরকে নিজ দেশের নীতির প্রতি সম্মান প্রদর্শনে বাধিত করার অনুরোধ জানা্ন।

এ বিভাগের আরও খবর
1 Comment
  1. md ismail says

    আন্তরিকধন্যবাদ

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.