নারী ধর্ষণ, লাঞ্চনা ও বিচারহীনতার প্রতিবাদে নারী মুক্তি কেন্দ্রের প্রতিবাদ সমাবেশ
সিটি নিউজঃ দেশে ব্যাহত ধর্ষণ,নারী লাঞ্চনা ও বিচারহীনতার বিরূদ্ধে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আয়োজিত বিক্ষোভ সমাবেশ করেছে।
আজ বুধবার নগরীর নিউমার্কেট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মানবতা যখন আক্রান্ত,তখন নীরবতা অপরাধ।নারী শিশুদের উপর মধ্যযুগীয় বর্বরতা, ধর্ষণ, বিচারহীনতার যখন উৎসব চলছে, তখন আমরা যদি নিশ্চুপ থাকি, মানুষ হয়ে বেঁচে থাকার ন্যুনতম অধিকারটুকুও হারিয়ে ফেলবো। সরকারের মন্ত্রী বলেছেন, আমরা তো বিচার করছি, প্রতিবাদ করার দরকার নেই।
আমাদের প্রশ্ন, তনু ধর্ষণ ও হত্যার কি বিচার হয়েছে? বিচার হলে ধর্ষকরা এত সাহস,ঔদ্ধত্য কোথায় পায়? প্রতিবাদকে আপনারা এত ভয় পান কেন? বিচারহীনতা ও ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়েই এ দেশ আজ ধর্ষকদের উল্লাসমঞ্চে পরিণত হয়েছে।তাই,এ ধর্ষণ,নারকীয় তান্ডব দেখে বুকের মধ্যে জমা ক্ষোভের আগুনকে আজ রাজপথে জ্বালাতে হবে,তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র জেলা আহবায়ক আসমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগরের ভারপ্রাপ্ত সভাপতি দীপা মজুমদার, আসমা আক্তার, গৃহকর্মী অধিকার রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আনজু আারা বেগম, ছাত্র ফ্রন্ট নেতা রিপা মজুমদার।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিউ মার্কেট মোড় থেকে শুরু হয়ে চট্টগ্রাম জেলা পরিষদ চত্বরে শেষ হয়। সমাবেশ ১মাস ১দিনের শিশু নিয়ে একজন মা এসেছিলেন নোয়াখালীর ঘটনায় বাসায় ছটফট করে প্রতিবাদে সামিল হয়েছেন।
