আখতারুজ্জামান বাবু’র মৃত্যুবার্ষিকীতে রেজাউল করিম চৌধুরী’র শ্রদ্ধা

0

সিটি নিউজঃ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবু’র মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধাঞ্জলি ও জিয়ারত করেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু’র কবরে শ্রদ্ধাঞ্জলি ও জিয়ারত করেন।

সময় সি ডি এ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ,চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমেদ সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.