সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় নির্মাণাধীন ড্রেনে কাজ করার সময় ড্রেনের স্ল্যাব পড়ে মো. রুবেল (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ রবিবার (২৯ নভেম্বর) সকাল ১০ টায় চান্দগাঁও এলাকার র্যাব-৭ অফিসের সামনে চসিকের নির্মাণাধীন ড্রেনে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয় জানা গেছে।
মৃত মো. রুবেল (২৬) ভোলা জেলার লালমোহন এলাকার বাসিন্দা মো. শফীর ছেলে। তিনি বায়েজিদের মাইজপাড়ার মোস্তফা কলোনিতে থাকতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ড্রেনে কাজ করার সময় স্ল্যাব পড়ে ওই শ্রমিক গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
