সিটি নিউজঃ নগরীর সিইপিজেডে প্রিমিয়ার লিমিটেড নামে একটি পোষাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার রাত সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনায় এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রিমিয়ার লিমিটেডের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এমন খবরে সেখান দ্রুত একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, দুটি ইউনিটের প্রায় দু’ঘন্টা সময় লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে। মূলত কারখানাটির মেশিনারিজ রুমে অতিরিক্ত তাপমাত্রা থেকে অগ্নিকাণ্ডের এ সূত্রপাত হয়েছে বলে আমাদের ধারণা।
