নগরীতে চোরাই সাইকেলসহ ৯ চোর-বিক্রেতা গ্রেফতার

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন এলাকায় সাইকেল চুরির চেষ্টার সময় মো. আবিদ হোসেন শ্রাবন (১৪) নামে এক কিশোরকে সাইকেলের সরঞ্জামসহ কোতোয়ালী পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী।

পুলিশ আবিদকে জিজ্ঞাসাবাদ করে পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকা থেকে মো. মঞ্জুর (৩০) নামে আরও একজনকে আটক করে পুুলিশ। তাদের দেওয়া তথ্যে চোরাই সাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত অন্যদের আটক করে পুলিশ। তাদের কাছ থেকে মোট ১১টি চোরাই সাইকেল উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. আবিদ হোসেন শ্রাবন (১৪), মো. মঞ্জুর (৩০), মো. শরীফুল ইসলাম (২০), নবী হাসান জনি (১৯), মো. সোহেল (২৬), মো. আব্দুল হালিম জনি (২০), মো. হৃদয় (১৮), মো. মোরশেদ (৩২), মো. মুহিদুল ইসলাম (২২)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, সাইকেল চুরির সঙ্গে জড়িত এক কিশোর অপরাধী ও চোরাই সাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত আটজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১১টি চোরাই সাইকেল উদ্ধার করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.