অসুস্থ আ’লীগ নেতা নাজিম উদ্দিনকে গেলেন মোছলেম উদ্দিন

0

সিটি নিউজঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোছলেম উদ্দিন আহমদ গত ৮ ডিসেম্বর রাতে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এ কে এম নাজিম উদ্দিন কে দেখতে যান।

তিনি তার চিকিৎসার খোঁজ খবর নেন। এ কে এম নাজিম উদ্দিন কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাবিবুর রহমান চেয়ারম্যান, চন্দনাইশ পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক মোহাম্মদ কায়সার, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এম হোসাইন কবির, কেন্দ্রীয় যুবলীগ সম্পাদক মন্ডলির সদস্য মীর মহিউদ্দিন, মো: মোকাম্মেল হোসেন ও আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.