চসিক নির্বাচনঃ প্রার্থীরা প্রচারণায় নামবেন ৮ জানুয়ারী থেকে

0

সিটি নিউজঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন প্রথম দফা পেছানোর পর ভোট গ্রহণের তারিখ ২৭ জানুয়ারি পুনঃনির্ধারণ করেছে নির্বাচন কমিশন। সে অনুসারে  ইতোমধ্যে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।  ভোট কেন্দ্র, ইভিএম, ভোটার তালিকা ও ভোট গ্রহণ কর্মকর্তাসহ সকল ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন কর্মাকর্তারা।  আগামী ৮ জানুয়ারী থেকে প্রার্থীরাও এখন মাঠে নামা এবং আনুষ্ঠানিক প্রচারণার জন্য প্রস্তুত।  করোনার প্রকোপ হঠাৎ করে বেড়ে যাওয়ায় প্রার্থীদের প্রচার প্রচারণায় ব্যাঘাত ঘটতে পারে এবং ভোটার উপস্থিতি কম হতে পারে বলে আশংকা করছেন প্রার্থীরা।

এদিকে করোনা পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পেছানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মেয়র প্রার্থী মাওলানা এম এ মতিন।  আগামী ২৭ জানুয়ারির পরিবর্তে নির্বাচনের তারিখ ২৬ মার্চ স্বাধীনতা দিবসের পর পুন:নির্ধারণের জন্য প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানান তিনি।

মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণার ব্যাপারে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান জানান, একজন সংরক্ষিত আসনের সহ ৪জন কাউন্সিলর মারা যাওয়ায় এই চার ওয়ার্ডে নতুন তফসিল ঘোষণা করা হয়েছে।  এই চার ওয়ার্ডের প্রার্থীদের আগামী ৮ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে।  ঐদিন (৮ জানুয়ারি) থেকে এই চার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীসহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর এবং মেয়র প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারবেন।  ভোট গ্রহণের ৪০দিন আগে নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করায় প্রার্থীদের তর সইছে না।
বর্তমানে ৭ জন মেয়র প্রার্থী এবং ২৬৯ জন কাউন্সিলর (সাধারণ ও সংরক্ষিত) প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  ওদের সাথে যুক্ত হবেন নতুন চার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা।

নতুন করে যে ৪ ওয়ার্ডে তফসিল ঘোষণা করা হয়েছে সেই ওয়ার্ড সমূহের প্রার্থীদের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ৩০ ডিসেম্বর।  মনোনয়নপত্র বাছাই ৩১ ডিসেম্বর।  প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ জানুয়ারি।  ২৭ জানুয়ারি সিটির ৪১ ওয়ার্ডে ইভিএম-এ সকাল ৮টা থেকে বিকাল ৪টায় একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২৯ মার্চ চসিক নির্বাচনের ভোট গ্রহণের দিন ছিল।  প্রায় ৯দিন আগে করোনার কারণে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।  এরই মধ্যে করোনাকালে সংরক্ষিত ৬ নম্বর ওয়ার্ডে একজন এবং সাধারণ ৩০ নম্বর ওয়ার্ডে ১জন, ৩৭ নম্বর ওয়ার্ডে একজন, ৪০ নম্বর ওয়ার্ডে একজন কাউন্সিলর প্রার্থী মারা যান।

গত ১৭ ডিসেম্বর নির্বাচন কমিশন পুনরায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেন।  একইসাথে ৪ কাউন্সিলর মারা যাওয়ায় এসব ওয়ার্ডে নতুন করে তফসিল ঘোষণা করা হয়।

করোনা পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পেছানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মেয়র প্রার্থী মাওলানা এম এ মতিন।  আগামী ২৭ জানুয়ারির পরিবর্তে নির্বাচনের তারিখ ২৬ মার্চ স্বাধীনতা দিবসের পর পুন:নির্ধারণের জন্য প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানান তিনি।

এ বিষয়ে মঙ্গলবার রিটার্নিং অফিসার চট্টগ্রামের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেন তিনি।  স্মারকলিপিতে তিনি বলেন, মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবেলার জন্য সরকার সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছে। এ অবস্থায় ২৭ জানুয়ারি প্রচণ্ড শীতের মাঝে পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণাটা জনগণের কাছে অবিবেচক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। যে কারণে নির্বাচন স্থগিত হয়েছিল তা এখন আগের চেয়ে অনেক বেশি বিদ্যমান।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.