সিটি নিউজঃ বারো বছরের রাকিব। চাক্তাইয়ে দুইমাস আগে সন্ত্রাসীরা ছুরিকাঘাতে ও পিটিয়ে হত্যা করে তার বাবা মাঝিরঘাটের শ্রমিক সরবরাহের দায়িত্বে থাকা আবু তৈয়বকে।
বাবার নৃশংস মৃত্যু মেনে নিতে পারেনি শিশু রাকিব। নিজ গলায় বাবার ছবি ঝুলিয়ে রাকিব খুজে ফিরে লোকালয়ে ও জনপদে। বাবাকে হারিয়ে মানসিকভাবে চরম আঘাত পেয়েছে রাকিব। রাকিব শিকলবাহা আহছানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র। ৩ ভাই বোনের মধ্যে সে সবার ছোট।
চাক্তাইতে তাকে দেখা গেল, রাকিব কারো সাথে কথা বলছেন। বাবার ছবি গলায় ঝুলিয়ে শুধু হাঁটছে। বাবার চেহারার মিল থাকলে তাকে থামিয়ে বাবা ডাকে। রাকিব ছিল বাবার খুব আদরের সন্তান।
গত ১৬ অক্টোবর সন্ধ্যায় আবু তৈয়বকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। হত্যা করে গণপিটুনি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে ঘটনায় জড়িতরা। থানায় হয়েছে হত্যা মামলা। স্থানীয়দের প্রশ্ন, রাকিব কি তার বাবার হত্যার বিচার পাবে?
জু.সি/২৩/১২/২০
