থার্টি ফার্ষ্ট নাইটে উন্মুক্ত স্থানে কোন অনুষ্ঠান করা যাবে নাঃ সিএমপি
সিটি নিউজঃ ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটের কোন অনুষ্ঠান উন্মুক্ত স্থানে করা যাবে না বলে সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। ২৫ ডিসেম্বর বড়দিনেও কোন অনুষ্ঠান উন্মুক্ত স্থানে করা যাবে না। শুধু তাই নয়, বিভিন্ন হোটেলে এ উপলক্ষে কোন অনুষ্ঠান আয়োজন করার অনুমতি না দেয়ার সিদ্ধান্তও নেয়া হয়েছে।
সিএমপির উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) এক কর্মকর্তা জানান, বর্তমান পরিস্থিতিতে জনসমাগম হতে পারে এ ধরনের যে কোন অনুষ্ঠানকে নিরুৎসাহিত করতে কমিশনার স্যার এ সিদ্ধান্ত দিয়েছেন।
তিনি বলেন, বড়দিন কিংবা নতুন বছর উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কোন আয়োজন করতে চাইলে সে ক্ষেত্রেও সিএমপির অনুমতি নিতে হবে।
