সিটি নিউজঃ ২০২০ জুড়ে সব ধরনের সুরক্ষা ব্যবস্থা মেনেই সফল্ভাবে তাদের সেবা প্রদান করে এসেছে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এবং সে ধারবাহিকতায় এবারের ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নানা আয়োজন রেখেছে নগরীর একমাত্র পাঁচতারকা হোটেলটি।
ভালোবাসা দিবসের সন্ধ্যায় সঙ্গিতায়োজন সহ রয়েছে প্রিয়জনকে নিয়ে মধুময় “ক্যান্ডেল লাইট” ডিনারের ব্যবস্থা যে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন চ্যানেল আই সেরা কন্ঠ খ্যাত শিল্পী ত্রিশা এবং ব্যান্ডদল প্রোজেক্ট। উক্ত অনুষ্ঠানের কাপল কুপনের মুল্য মাত্র ৬,২১৪ টাকা এবং বিশেষ ছাড় থাকছে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত।
বরাবরের মত এবারও ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল বুফ্যে ডিনার থাকছে দ্যা এক্সচেঞ্জ রেস্টুরেন্টে জনপ্রতি ৩,১৫০ টাকা মুল্যে।
২০২০ সালের নভেম্বরে নগরীর একমাত্র পাঁচতারকা হোটেলটি অর্জন করেছে সেফ হোটেল অ্যালায়েন্সর সর্বোচ্চ সম্মান, এক্সিকিউটিভ সারটিফিকেশান এবং বর্তমানে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের পুরো ক্রিকেট দল অবস্থান করছে এই পাচতারকা হোটেলে যা হোটেলটির সর্বোচ্চ গুনগত মানের পরিচায়ক।
সিটি নিউজ/ডিটি
