চট্টগ্রামের চন্দনাইশে ১ লাখ পিচ ইয়াবাসহ আটক-১

0

চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ থানা পুলিশ দোহাজারী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পিক-আপের গ্যাসের সিলিন্ডার বোতলে বিশেষ কায়দায় রাখা ১ লাখ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারী) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিমের নেতৃত্বে দোহাজারী সিটি সেন্টারের সামনে চেকপোষ্ট বসিয়ে ঢাকা অভিমুখী খালি পিক-আপ (ঢাকা মেট্রো- ঠ- ১১- ১১২৪) আটক করে। এ সময় তাদের পিছনে থাকা স্টেশন ওয়াগান (ঢাকা মেট্রো- গ- ১৭- ৯২৩৫) থাকা চালক গাড়ি রেখে পালিয়ে যায়।

পুলিশ পিক-আপের গ্যাস সিলিন্ডার বোতল কেটে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ১ লাখ পিচ ইয়াবা উদ্ধার করে। পিক আপ চালক পাবনার সাথিয়া এলাকার সামশুল হকের ছেলে রবিউল ইসলাম টুটুল (৩৫) কে আটক করে। আটককৃত রবিউলের বিরুদ্ধে দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল তাৎক্ষনিক থানায় প্রেস কনফারেন্স শেষে আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ মামলায় আটক দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার।

তিনি বলেন, পুরো দক্ষিণ চট্টগ্রামকে মাদকমুক্ত করতে সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সে সাথে চন্দনাইশে ১ লাখ পিচ ইয়াবা উদ্ধার পুলিশের সবচেয়ে বড় সফলতা।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.