বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান জেলার থানচি লেক্রি সড়কে নির্মাণাধীন সড়কে খানাখন্দে ট্রাক উল্টে খাদে পড়ে গেলে শরীফ উদ্দিন (৩২) নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। নিহত ট্রাকচালক শরিফ উদ্দিনের বাড়ি শহরের হাফেজঘোনা এলাকায়।
শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল পৌঁনে ১০টার দিকে থানচির ২৯ কিলো নামক লেক্রি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার থানচি উপজেলার সদর ইউনিয়নের লেক্রি মিয়ানমার সীমান্ত সড়কের উনত্রিশ কিলো নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার ট্রাক খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানচি হাসপাতালে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন।
থানিচি পুলিশ জানায়, জেলার মিয়ানমার সীমান্তবর্তী সড়ক ভাঙ্গ রাস্তার কারনে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকটি খাদে পড়ে গেলে চালকের মৃত্যু হয়। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সিটি নিউজ/ডিটি
