শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমি ফাইনাল অনুষ্ঠিত

0

শহিদুল ইসলাম, উখিয়া: কক্সবাজারের উখিয়ার শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সোনাইছড়ি খেলার মাঠে অনুষ্ঠিত খেলায় একদিকে নার্সারী একাদশ সোনারপাড়া ও অপরদিকে ফ্রেন্ডশীপ একাদশ উত্তর সোনার পাড়া অংশগ্রহণ করেন।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা ও জালিয়াপালং ইউপি চেয়ারম্যান আনোয়ার হোছাইন চৌধুরী, উখিয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ শাহ জাহান, সাংগঠনিক সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যানপ্রার্থী মিজানুর রহমান মিজান, রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন মেম্বার, রাজাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু, আওয়ামীলীগ নেতা কাজী আকতার উদ্দিন টুনু, লিয়াকত আলী বাবুল, রাজাপালং ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন সুজন, সোনার পাড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শাহ আলম, খাইরুল আমিন, ইউপি সদস্য আবুল হোসেন।

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সানা উল্লাহ সাধারণ সম্পাদক মোস্তাক আহাম্মদ, বাবুল আবছার, আলী হোছাইন, নুরুল কাদের। খেলার নির্ধারত সময়ে উভয় পক্ষ ২-২ গোলে ড্র হন। পরে ট্রাইবেকারে নার্সারী একাদশ ৪-২ গোলে ফ্রেন্ডশীপ একাদশ উত্তর সোনার পাড়াকে পরাজিত করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.