দুর্গাপূজাকে ঘিরে সীতাকুণ্ডে প্রশাসনের আইনশৃঙ্খলা বিষয়ক সভা

0

সীতাকুণ্ড প্রতিনিধি: শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমূল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম কর্মসংস্থান ও প্রবাসী কল্যান মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন সাবেরী,সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান,ইউপি চেয়ারম্যানবৃন্দরা ভাটিয়ারী নুরুল আনোয়ার,বারৈয়াঢালা রেহান উদ্দিন রেহান,বাড়বকু- ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী,মুরাদপুর রেজাউল করিম বাহার,বাঁশবাড়িয়া শওকত আলী জাহাঙ্গীর,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম,মৎস্য কর্মকর্তা সেলিম রেজা,উত্তরজেলা শ্রম বিষয়ক সম্পাদক নূর আহম্মদ, পল্লী উন্নয়ন প্রকল্প পরিচালক মো.ইসমাইল,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্ল্যাহ,উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা খোরশেদ আলম,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইন্সপেক্টর মো.ফখরুদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জাহেদুল আনোয়ার চৌধুরী,সবুজ শর্মা শাকিল, উপজেলা সমন্বয়কারী মানস নন্দী,পল্লী উন্নয়ন কর্মকর্তা মিলন চন্দ্র সোম,জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা এসএম শাহ আলম,সুরনজিৎ কর্মকার,উপজেলা পূজা উৎযাপন পরিষদ সভাপতি রনজিৎ সাহা,সাধারণ সম্পাদক স্বপন কুমার বণিক,পৌর পূজা কমিটির সভাপতি গৌতম অধিকারী, ,পৌর কাউন্সিলর জহরুল আলম,পৌর বাজার কমিটির সভাপতি নাসির উদ্দিন ভ’ইয়া,আওয়ামীলীগ নেতা দিদারুল আলম,সাঈদ মিয়া,রতনমিত্রসহ প্রতিটি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.