বোয়ালখালীতে ৬ বসতঘর আগুনে ভস্মীভূত

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় আগুনে ছয়টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ছয় লক্ষ ‍টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ‍জানিয়েছেন ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী ৯ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদের কন্ট্রোল রুমের অপারেটর বিশ্বান্তর বড়ুয়া জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে এলাকার হাজী নূরুল ইসলামের সেমিপাকা বসতঘরে রাত ১টা ৪০ মিনিটে আগুন লাগে।

মুহুর্তের মধ্যে আগুন প্রতিবেশির বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালুরঘাট থেকে ফায়ার সার্ভিসের দু’টি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৪টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন।

আগুনে ছয়টি বসতঘরের প্রায় সব মালামাল পুড়ে গেছে বলে জানান বিশ্বান্তর বড়ুয়া।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.