এখানে সুবিধাবঞ্চিত মানুষরা ১ টাকায় মাস্ক ক্রয় করলেই পাবেন ফ্রি ৫ কেজি মুদি পণ্য ও ৫ কেজি সবজি।

সাবেক ছাত্রলীগ নেতা তপুর অভিনব উদ্যোগ “আপনজন সুপার স্টোর’

0

সিটি নিউজ ডেস্ক : এবার সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘আপনজন সুপার স্টোর’ কর্মসূচি চালু করেছেন সা‌বেক ছাত্রলীগ নেতা তোসা‌দ্দেক নূর চৌধুরী তপু। এখানে সুবিধাবঞ্চিত মানুষরা ১ টাকায় মাস্ক ক্রয় করলেই পাবেন ফ্রি ৫ কেজি মুদি পণ্য ও ৫ কেজি সবজি।

রবিবার (১ আগষ্ট) চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় এ কর্মসূচির আওতায় ৩০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ৫ কেজি মুদি পণ্য (চাল, ডাল, তেল, পিঁয়াজ, আলু) ও ৫ কেজি বিভিন্ন ধরনের সবজি বিতরণ করা হয়েছে। শিক্ষা উপমন্ত্রি ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সার্বিক দিক-নির্দেশায় ‘আপনজন সুপার স্টোর’ চলমান থাকবে বলে জানা গেছে।

এর আগে দেশে ক‌রোনা মহামারী শুরুর পর ভিন্নধর্মী বি‌ভিন্ন উ‌দ্যোগ বাস্তবায়ন করে ​সুবিধাবঞ্চিত মানু‌ষের পা‌শে দাঁড়ান তোসা‌দ্দেক নূর চৌধুরী তপু। তি‌নি নিজ উ‌দ্যো‌গে দেশে সর্বপ্রথম চালু ক‌রেন ফ্রি সবজি বাজার, মুদির বাজার, শিশু মার্কেট, পুষ্টি গাড়ি ও ক‌রোনাকালীন দ‌রিদ্র মানু‌ষের চি‌কিৎসা সেবা নি‌শ্চিতে ‘ফ্রি হোম ডাক্তার সেবা’। এরই ধারাবাহিকতায় এবার চালু করা করেছেন ‘আপনজন সুপার স্টোর’।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.