এখানে সুবিধাবঞ্চিত মানুষরা ১ টাকায় মাস্ক ক্রয় করলেই পাবেন ফ্রি ৫ কেজি মুদি পণ্য ও ৫ কেজি সবজি।
সাবেক ছাত্রলীগ নেতা তপুর অভিনব উদ্যোগ “আপনজন সুপার স্টোর’
সিটি নিউজ ডেস্ক : এবার সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘আপনজন সুপার স্টোর’ কর্মসূচি চালু করেছেন সাবেক ছাত্রলীগ নেতা তোসাদ্দেক নূর চৌধুরী তপু। এখানে সুবিধাবঞ্চিত মানুষরা ১ টাকায় মাস্ক ক্রয় করলেই পাবেন ফ্রি ৫ কেজি মুদি পণ্য ও ৫ কেজি সবজি।
রবিবার (১ আগষ্ট) চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় এ কর্মসূচির আওতায় ৩০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ৫ কেজি মুদি পণ্য (চাল, ডাল, তেল, পিঁয়াজ, আলু) ও ৫ কেজি বিভিন্ন ধরনের সবজি বিতরণ করা হয়েছে। শিক্ষা উপমন্ত্রি ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সার্বিক দিক-নির্দেশায় ‘আপনজন সুপার স্টোর’ চলমান থাকবে বলে জানা গেছে।
এর আগে দেশে করোনা মহামারী শুরুর পর ভিন্নধর্মী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ান তোসাদ্দেক নূর চৌধুরী তপু। তিনি নিজ উদ্যোগে দেশে সর্বপ্রথম চালু করেন ফ্রি সবজি বাজার, মুদির বাজার, শিশু মার্কেট, পুষ্টি গাড়ি ও করোনাকালীন দরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে ‘ফ্রি হোম ডাক্তার সেবা’। এরই ধারাবাহিকতায় এবার চালু করা করেছেন ‘আপনজন সুপার স্টোর’।
সিটি নিউজ/এসআরএস
