আন্তর্জাতিক ডেস্ক :: বিবিসি’র ওয়েদার গার্ল রেহাম খাবারে বিষ মিশিয়ে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং তেহরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যান ইমরান খানকে হত্যার ছক কষেছিলেন। তা টের পেয়েই রেহামকে ডিভোর্স দেন ইমরান।তাদের বিবাহ বিচ্ছেদের পিছনে এই তথ্য দিয়েছেন এক পাকিস্তানি সাংবাদিক।
ইমরান খানের ঘনিষ্ঠ ওই সাংবাদিক জানিয়েছেন, রেহামের হাতের রান্না খেয়ে একবার ভীষণ অসুস্থ হয়ে পড়েন ইমরান খান। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তাকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়।
চিকিৎসকরা জানান, ইমরান খান যে লাড্ডু খেয়ে অসুস্থ হয়ে পড়েন তাতে বিষ পাওয়া যায়।
ওই সাংবাদিক জানান, রেহামের সঙ্গে বিয়ের পর থেকেই ইমরানের জীবনে অশান্তির ঝড় বইতে শুরু করে। এমনকি ইমরানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের বিষয়েও রেহাম নাক গলাতেন। সেই কারণেও তাদের মধ্যে ঝামেলা শুরু হয়।
ওই সাংবাদিক আরও জানান, রেহাম আগের পক্ষের স্বামীর উপরেও নির্যাতন চালাত। তাই তাকে বিয়ের আগে ইমরানকে এ বিষয়ে বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু রেহামের প্রেমে অন্ধ ইমরান কোনো কথাতেই কান দেননি।
এমনকি গত ৩০ অক্টোবর বিবাহ বিচ্ছেদের দু’দিন আগেও ইমরান-রেহামের মধ্যে তুমুল ঝাগড়া হয়।
