চট্রগ্রাম অফিস: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদামতলী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় ৯৯৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১১ টার দিকে ফেনসিডিলসহ ঐ ব্যক্তিকে আটক করা হয় । তার নাম মো. আব্দুর রহিম (২৩)। সে খাগড়াছড়ি জেলার রামগড় পাতাপাড়া এলাকার বাসিন্দা ।জানা যায়, ফেনসিডিলগুলো খাগড়াছড়ি জেলার রামগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে এনে আগ্রবাদে বিক্রী করার কথা ছিলো ।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) আশফাক রাজিব হাসান জানান, আগ্রাবাদ বাদামতলী এলাকার চেকপোস্টে একটি সাদা মাইক্রো বাসে (চট্টমেট্টো ‘চ’ ০২-১৮৫০) তল্লাশী করলে ৬ টি প্লাস্টিকের বস্তা ভর্তি ৯৯৪ বোতল ভারতীয় ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয় । এসময় আব্দুর রহিম নামক মাইক্রোবাসে থাকা এক মাদক ব্যবসায়ীকে আটক করা হলেও পালিয়ে গেছে গাড়ির ড্রাইভার।
