বিনোদন ডেস্ক : আমিরের পরিবার ভারত থাকা নিরাপদ মনে করছে না এমন মন্তব্য করার পর রাজনীতি মাঠসহ বলিউড অঙ্গনে শুরু হয়েছে এ নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনা।
অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলার পর থেকেই বির্তকের শীর্ষে রয়েছেন বলিউডের ‘পিকে’ আমির খান। এবার শুধু বির্তকে নয় হত্যার হুমকিতে নিজের নামও জড়ালেন আমির খান। তবে এ তালিকা থেকে বাদ পড়েননি কিং খান শাহরুখ খানও।
তারই ধারাবাহিকতায় এবার প্রকাশ্যে ভারতে অখিল ভারতীয় হিন্দু মহাসভার কার্যকরী সভাপতি কমলেশ তিওয়ারি বলেছেন, এই দেশে এর আগে কতো নরবলির ঘটনা ঘটেছে। তাই বলে কখনও কোনো হিন্দু বা মুসলিম বলেননি, এই দেশ থাকা নিরাপদ নয়।
আমির খান ও শাহরুখ খানের মতো যেসব অভিনেতা দেশকে অসহিষ্ণু বলে অপমান করছে, তারা দেশদ্রোহী। ওদের ভারত ছেড়ে চলে যাওয়া উচিত। আর এইসব লোকদের মাথা কেটে নিয়ে প্রকাশ্য রাস্তায় ঝুলিয়ে দেয়া উচিত।
তার মতে, দাউদ ও পাকিস্তানের দালালদের তুষ্ট করতে তাদের কথাতেই বলিউডের অভিনেতারা এ ধরনের মন্তব্য করছেন। ওরা এসব বলে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন।
নিজের ৫০তম জন্মদিনে ভারতের অসহিষ্ণুতা নিয়ে কথা বলে বির্তকের মুখে পড়েন কিং খান শাহরুখ খান। তবে নিজের কথা এরই মধ্যে শাহরুখ খানও ফিরিয়ে নিয়েছেন।
বর্তমানে আমির খানকে কঠোর পুলিশি নিরাপত্তায় রাখা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আমিরের বাড়ির আশ-পাশ বিপুল পরিমাণ পুলিশি নিরাপত্তা দিয়েছে মুম্বাই পুলিশ।
