নতুন বিজ্ঞাপনে মডেল হচ্ছেন মমতাজ

0

বিনোদন ডেস্ক :: বিজ্ঞাপন নির্মাণ করেই আলোচিত হয়েছেন নির্মাতা অমিতাভ রেজা। বর্তমানে তার ব্যস্ততার কেন্দ্রবিন্দু ‘আয়নাবাজি’ চলচ্চিত্র। তবে থেমে নেই বিজ্ঞাপন নির্মানের কাজ।

জানা গেছে, তার নতুন একটি বিজ্ঞাপনের মডেল হচ্ছেন ফোকসম্রাজ্ঞীখ্যাত সঙ্গীতশিল্পী মমতাজ। পাশাপাশি বিজ্ঞাপনটির জিঙ্গেলও গাইছেন তিনি। বিজ্ঞাপনটির জিঙ্গেলের এই গানটির সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির।

‘বৃহস্পতিবার সন্ধ্যায় গানটির রেকর্ডিং শেষ হয়েছে’ জানিয়ে অমিতাভ রেজা বলেন, ‘ডিসেম্বেরের প্রথম সপ্তাহ থেকেই এর দৃশ্য ধারণ হবে।’
তিনি বলেন, ‘সম্প্রতি গ্রাহকদের সিম নিবন্ধনের ঘোষণা দেওয়া হয়েছে। গ্রাহকদের মাঝে সচেতনতা তৈরীতেই বিজ্ঞাপনটি নির্মাণ করা হচ্ছে। এতে দেশের সবগুলো মোবাইল অপারেটর প্রতিষ্ঠান থাকছে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.