সীতাকুন্ডে একই মঞ্চে দরিদ্র ২০ যুবক-যুবতীর গণবিবাহ অনুষ্ঠিত

0

কামরুল ইসলাম দুলু,সীতাকুন্ড প্রতিনিধি :  আনজুমান হেমায়েত এ-ইসলামের উদ্যোগে ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা ফাউন্ডেশনের সহযোগিতায় সীতাকুন্ডে প্রথমবারের মত একই মঞ্চে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ২০ জন দরিদ্র যুবক-যুবতী। শনিবার দুপুরে পৌরসদরস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গমাতা বেগম ফজিলাতুনেছা ফাউন্ডেশন পরিচালক স্থানীয় সাংসদ দিদারুল আলমের উপস্থিতিতে এই গণবিবাহ অনুষ্ঠিত হয়েছে। এসময় গণবিবাহ উপলক্ষে দেড় হাজার মানুষের ভোজনের ব্যবস্থাসহ নানা ধরনের আয়োজন করা হয়েছে।
জানা গেছে, অর্থের অভাবে বিয়ে না হওয়া অসহায় এতিম ও গরিব ২০ টি পরিবারের ২০ যুবক-যুবতীর গণবিবাহ দেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা ফাউন্ডেশনের পরিচালক স্থানীয় সাংসদ দিদারুল আলম।

গণবিবাহে আবদ্ধ যুবক-যুবতীরা হলেন,ফেনী জেলার মো.কাউছারের সহিত একই জেলার মর্জিনা বেগম, একই জেলার মো.আনোয়ার হোসেনের সহিত মোছাম্মৎ মোহছেনা খাতুন,একই জেলার মো.করিম উল্ল্যাহ সহিত আনোয়ারা বেগম, একই জেলার আবু তালেবের সহিত মোহছেনা আক্তার,আব্দুল মোতালেবের সহিত নোয়াখালী জেলার সুমি আক্তার,মংমনসিংহ জেলার নয়ন মিঞার সহিত খাগড়াছড়ি জেলার আকলিমা আক্তার,নোয়াখালী জেলার সোহেলের সহিত একই জেলার নিলুপা তাছমিন,নীল ফামারি জেলার দুলাল মিঞার সহিত একই জেলার শিউলী আক্তার, নোয়াখালী জেলার এমরান হোসেনের সহিত একই জেলার জান্নাতুল ফেরদৌস ও গাইবান্দা জেলার আমিনুল ইসলামের সহিত রংপুর জেলার আয়েশা আক্তার। এ সময় স্থানীয় সাংসদ দিদারুল আলম প্রতিটি নব দম্পতিকে আসবাবপত্র,স্বর্ণালংকার ও বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করেন।

এছাড়া এদের অর্থনৈতিক মুক্তির জন্য নব বিবাহিত ১০ যুবকের চাকুরি প্রদানের ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন। সাংসদ আলহাজ দিদারুল আলম জানান,আমাদের পারিবারিক উদ্যোগে গড়ে তোলা সমাজসেবামূলক প্রতিষ্ঠান বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা ফাউন্ডেশনের সহযোগিতায় হত দরিদ্র যুবক-যুবতীদের গণবিবাহ দিয়েছি। এছাড়া তাদের ভবিষ্যৎ জীবনের নিশ্চিয়তায় খুব সহসাই ১০ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.