প্রেস রিলিজ : বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ রেজিঃ নং বা: জা: ফে: ৫ এর আগামী ১২ই ডিসেম্বর ২০১৫ইং ১৩তম জাতীয় সম্মেলন সফল ও স্বার্থক করা এবং নিম্নতম মূল মজুরী ১০ হাজার টাকাসহ মোট মজুরী ১৯ হাজার টাকা ঘোষণা, শ্রম আইন ও শ্রম বিধিতে শ্রমিক স্বার্থ বিরোধী ধারা ও বিধি বাতিল আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ অনুযায়ী গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবীতে গতকাল ০৪/১২/২০১৫ইং বিকাল ৪টায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে দোস্ত বিল্ডিং চত্বরে সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন- বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ চট্টগ্রাম জেলা সভাপতি মোঃ খোরশেদ আলম।
বক্তব্য রাখেন- বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ চট্টগ্রাম জেলা সহ সভাপতি নবী আলম মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ মামুন, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোঃ আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা- নিম্নতম মূল মজুরী ১০ হাজার টাকাসহ মোট মজুরী ১৯ হাজার টাকা ঘোষণা, শ্রম আইন ও শ্রম বিধিতে অগণতান্ত্রিক ধারা ও বিধি বাতিল করে আইএলও কনভেনশন অনুযায়ী গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি দাবী জানান। সেই সাথে দাবী ও অধিকার আদায়ের লক্ষ্যে মতিঝিল এজিবি কলোনী মিলনায়তনে আগামী ১২ই ডিসেম্বর বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ এর ১৩তম জাতীয় সম্মেলন সফল ও সার্থক করার জন্য শ্রমিক শ্রেণির প্রতি আহ্বান জানান।
