সাকার আইনজীবী ফখরুলের জামিন

0

ঢাকা অফিস :: সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের ঘটনায় তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় তার আইনজীবী ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলামকে ১ বছরের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি এম.ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মিজানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যার্টনি জেনারেল মনিরুজ্জামান কবির। এর আগে গত সপ্তাহে হাইকোর্টে জামিন আবেদন করেন তার আইনজীবীরা।

গত ২৮ অগাস্ট আইনজীবী ফখরুলসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শাহাজান।

মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১ অক্টোবর সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে রায়ের আগেই সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ও তার পরিবারের সদস্য এবং আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তুলে তারা ‘রায়ের খসড়া কপি’ সংবাদকর্মীদের দেখান।

এ ঘটনায় ট্রাাইব্যুনালের রেজিস্ট্রার একেএম নাসির উদ্দিন মাহমুদ ২ অক্টোবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শাহবাগ থানায় মামলা করেন যাতে ট্রাইব্যুনালের কর্মী ফারুক ও নয়ন এবং আইনজীবী মেহেদীকে আসামি করা হয়েছিল।

পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৪ (২), ৫৭(২), ৬৩ (২) ও ৬৬ (২) ধারায় ঢাকার আদালতে অভিযোগপত্র দেওয়া হয়, যেখানে ২৫ জনকে সাক্ষী করা হয়।

গত বছরের ২০ নভেম্বর সেগুন বাগিচায় পাইওনিয়ার রোডের চেম্বার থেকে আইনজীবী ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে তিনি কারাগারে আছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.