চট্রগ্রাম অফিস :: চট্টগ্রাম নগরীর লালখান বাজারে বৈদ্যুতিক গোলযোগ (শর্টসার্কিট) থেকে সৃষ্ট আগুনে চারটি ভাড়াঘর পুড়ে গেছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর নজরুল ইসলাম জানান, হাইলেভেল রোডের পাশে জসিম উদ্দিনের মালিকানাধীন টিনের ছাউনির চারটি ভাড়াঘর আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন থেকে দুটি গাড়ি পাঠানো হয়। তারা আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান নজরুল।
