প্রেস বিজ্ঞপ্তি :: সংযুক্ত আরব আমিরাত কার্গো ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর সাথে তাঁর দপ্তরে ৬ ডিসেম্বর ২০১৫খ্রি. বিকেলে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতে তারা সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান হতে প্রবাসীদের প্রেরিত নিত্য ব্যবহার্য পণ্য বন্দর এবং বিমান বন্দরে পড়ে আছে। কাস্টমস কর্তৃপক্ষের ছাড় না পাওয়ায় সে সব পণ্য খালাস করা যাচ্ছে না। এ সংক্রান্ত অচলাবস্থা নিরসনে প্রতিনিধি দল মেয়রের সহযোগিতা কামনা করেন। সিটি মেয়র বৈধ পথে পাঠানো বৈধ মালামাল ছাড় করার বিষয়টি খতিয়ে দেখবেন বলে প্রতিনিধি দলকে আশ্ব:স্থ করেন।
এ সময় জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সফর আলী, কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, প্রবাসী সৈয়দ মোসলেহ উদ্দিন, দিদারুল আলম খান, ফজলুল হক, মো. নুরুল আলম মুন্না, মঈন উদ্দিন, মো. ফারুক, মো. জাহাঙ্গীর আলম, মো. সাইদ আহমদ, সরোয়ার, সাইফু, আসবীহ, ইকবাল, মাসুদ ও আফসীরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
