চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার কাছে একটি লোহার ডিপুতে মেশিনে কাটা পড়ে মারা গেছেন এক শ্রমিক।
সোমবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত শ্রমিকের নাম মোহাম্মদ রাব্বানী (৩২)। তিনি রংপুরের কাউরিয়া থানার হরিশ্বর এলাকার দুনুমিয়া বাড়ীর মো. রহমানের ছেলে।
পাহাড়তলী থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. শাহাদাত জানান, সকালে থানার দক্ষিণ পার্শ্বে “আজম এন্টারপ্রাইজ” নামে একটি স্ক্র্যাপ লোহার দোকানে কাজ করার সময় অসাবধানতাবসত শ্রমিক রাব্বানী চলন্ত মেশিনে আটকা পড়ে ঘটনাস্থলে মারা যান। তার শরীরে বেশীর ভাগ অংশই লোহা কাটার মেশিনের ভীতরে ঢুকে কাটা পড়ে।
আমরা গিয়ে অন্যন্য শ্রমিকদের সাহায্যে মেশিনের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।
রাব্বানীর অভিভাবকদের খবর পাঠানো হয়েছে। তারা রংপুর থেকে চট্টগ্রামে আসছে। তারা এলে লাশ হস্তান্তর করা হবে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা এ পুলিশ কর্মকর্তা।
