প্রেস বিজ্ঞপ্তি :: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে ৮ ডিসেম্বর ২০১৫খ্রি. মঙ্গলবার, দুপুরে চসিক সম্মেলন কক্ষে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান সমূহের দ্বিতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মন্ডল, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, সিডিএ’র চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের পক্ষে পরিচালক স্থানীয় সরকার বিভাগ দীপক চক্রবর্তী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মো. জাফর আলম, ডিজিএফআই এর অতিরিক্ত পরিচালক জামিল আখতার সিদ্দিকী, নেভাল প্রভোষ্ট মার্শাল কমান্ডার বিএন কমান্ডার সাঈদ, র্যাবের পরিচালক মেজর জাহাঙ্গীর, পরিচালক পরিবেশ অধিদপ্তর মো. আজাদুর রহমান মল্লিক, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কীটতত্ববিদ মো. মফিজুল হক শাহ, এন এস আই এর অতিরিক্ত পরিচালক মো. সামসুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. বজলুল হক, বিআরটিএ’র উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক নেসার ওসমান, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহা ব্যবস্থাপক সৈয়দ ফারুক আহমদ, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশীষ কুমার পাল, ফায়ার সার্ভিসের ডিএডি এমডি আবদুল মালেক, সড়ক ও জনপথের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রাশেদুল আলম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, আনসার ভিডিপি’র উপ-পরিচালক এ এস এম আজিম উদ্দিন, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিহির চক্রবর্তী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শামসুল আলম, কর্ণফুলী গ্যাস সিষ্টেমের মহা ব্যবস্থাপক মো. আইয়ুব খান চৌধুরী, টিএন্ডটি’র প্রকৌশলী ধূর্জটি প্রসাদ দেব, সিডিএ’র প্রধান প্রকৌশলী মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী সহ ৩০টি সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সমন্বয় সভার শুরুতে বিগত ১ম সভার কার্যবিবরনী অনুমোদন সহ বিভিন্ন সংস্থার সাথে সিটি কর্পোরেশনের সমন্বয় সংক্রান্ত বিষয়গুলো পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে বড় পর্দায় উপস্থাপন করা হয়। সমন্বয় সভা পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম। প্রস্তাবনা তুলে ধরেন মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে সচিব রশিদ আহমদ সহ বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভার সভাপতি সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন সমন্বয় সভায় উপস্থিত ৩০টি সংস্থার প্রধান ও প্রতিনিধিদের স্বাগত জানিয়ে বলেন, সিটি কর্পোরেশন সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত সকল সংস্থা, ব্যবসায়ী সমাজ সহ নানা শ্রেণি ও পেশার দায়িত্বশীলদের সুচিন্তিত মতামত, পরামর্শে নগরবাসীর শতভাগ সেবা দিতে আগ্রহী। মেয়র বলেন, জনপ্রতিনিধির নিকট নাগরিক প্রত্যাশা অনেক।
তিনি বলেন, উন্নয়ন, পরিচ্ছন্নতা, আলোকায়ন, স্বাস্থ্য সেবা ও শিক্ষা ছাড়াও আইন শৃংখলা, যানজট, জলাবদ্ধতা সহ নানামুখী সমস্যার সমাধান জনপ্রতিনিধির নিকট প্রত্যাশা করে। মেয়র বলেন, ইতোমধ্যে সিটি কর্পোরেশন নানামুখী সীমাবদ্ধ, প্রতিবন্ধকতা ও প্রতিকুলতা অতিক্রম করে সমস্যা নিরুপন ও সমাধানের পথে এগিয়ে যাচ্ছে। পরিকল্পিত নগর গড়ার প্রয়াসে যখনই যার প্রয়োজন হবে সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে নাগরিক সেবা দিয়ে যাবে। মেয়র বলেন, পানি, গ্যাস, বিদ্যুৎ ইত্যাদি নাগরিকদের অপরিহার্য ও অতি প্রয়োজনীয় উপাদান। এ গুলোর চাহিদা পুরন করার জন্যও নাগরিকগণ মেয়রের নিকট ধর্না দেন।
যে সকল বিষয়ে মেয়রের কর্তৃত্ব ও দায়িত্ব নেই সে সব বিষয়েও জনগনের নিকট মুখোমুখি হতে হয়। বাস্তবতার নিরিখে নাগরিক প্রত্যাশা পুরনে মেয়র সকলের সহযোগিতা কামনা করেন। সমন্বয় সভায় স্ব-স্ব সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাগণ তাদের সহযোগিতার বিষয়ে মেয়রকে আশ্ব:স্থ করেন। অনেকে যানজট, জলাবদ্ধতা ও পরিচ্ছন্নতার বিষয়ে তাদের নিজস্ব মতামত তুলে ধরেন। মেয়র সকলের মতামত শুনে বলেন, নগরীর স্বাস্থ্যকর পরিবেশের স্বার্থে রাতে আবর্জনা ব্যবস্থাপনা করা হচ্ছে। এ ব্যবস্থাকে আরো আধুনিক করার লক্ষে বিদেশী কয়েকটি কোম্পানী প্রস্তাবনা দিয়েছে- সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। সিটি মেয়র বলেন, স্যানিটেশন, সোয়ারেজ ও ড্রেনেজ মাষ্টার প্ল্যান প্রণয়ন ও কার্যকর হলে নাগরিক সুবিধা আরো নিশ্চিত হবে। সিটি কর্পোরেশনের প্রত্যাশা পূরণ ও উন্নয়ন কাজের স্বার্থে বৈদ্যুতিক খুঁটি সরানো, চসিকের স্বার্থে ভূমি অধিগ্রহনে জেলা প্রশাসনের সহযোগিতা, যানজট নিরসন ও আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ কমিশনারের সহযোগিতা ও খালে পাম্প হাউস সহ সøুইস গেইট নির্মাণে বন্দরের সহযোগিতা এবং বিলবোর্ড নিয়ন্ত্রনে সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতা সহ নানা ধরনের প্রত্যাশার কথা সংশ্লিষ্টদের জানান সিটি মেয়র।
