চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিনের সাথে বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন চট্টগ্রামের নবগঠিত কমিটির সদস্যদের সৌজন্য সাক্ষাত গতকাল বিকাল ৩টায় সিটি কর্পোরেশনের মেয়র কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন চট্টগ্রামের উপদেষ্টা মনজুর কাদের মঞ্জু, সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মেয়রের সাথে সাক্ষাত করেন। সৌজন্য সাক্ষাতের সময় সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের ২দিনব্যাপী জাতীয় সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানের ক্রেষ্ট ও উপহার সামগ্রি মাননীয় মেয়র আ জ ম নাছির উদ্দিনের হাতে তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
সৌজন্যে সাক্ষাতে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি আলাউদ্দিন হোসেন দুলাল, যুগ্ম সম্পাদক মিয়া আলতাফ, সাংগঠনিক সম্পাদক গোলম মর্তুজা আলী, অর্থ সম্পাদক হেলাল সিকদার, প্রচার সম্পাদক সাইদুল আজাদ প্রমুখ।
এ সময় মেয়র আ জ ম নাছির উদ্দিন জাতীয় সম্মেলনের খোঁজ খবর নেন। তিনি জাতীয় সম্মেলন সফলভাবে সম্পন্ন করায় সকল ফটো সাংবাদিকদের অভিনন্দন জানান। তিনি বলেন, ফটো সাংবাদিকরা ঝুকির মধ্যে থেকেও পেশাদারিত্বের সাথে দেশের সমস্যা ও সম্ভাবনাকে দেশ ও জাতির সামনে তুলে ধরেন। তিনি নিষ্টার সাথে ছবির মাধ্যমে সমাজের চিত্র জনগণের মাঝে তুলে ধরার জন্য ফটো সাংবাদিকদের প্রতি আহবান জানান। ফটো সাংবাদিকদের পাশে থেকে যথাসাধ্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
এ সময় সংগঠনের প্রতিনিধি দলের প্রধান ও উপদেষ্টা মনজুর কাদের মঞ্জু কক্সবাজারে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে সার্বিক সহযোগিতার জন্য মেয়রের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। সম্মেলনের পক্ষ থেকেও মেয়র মহোদয়কে অভিনন্দন জানানো হয়।
