পরিস্থিতির ওপর নির্ভর বিএনপির পৌর নির্বাচন

0

ঢাকা অফিস :     অবাধ ও সুষ্ঠু হবেনা জেনেও গণতান্ত্রিক উপায়ে পরিবর্তন আনতে পৌর নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শেষ পর্যন্ত বিএনপি পৌর ভোটে থাকবে কী না, তা পরিবেশ পরিস্থিতির ওপর নির্ভর করবে বলেও জানান তিনি। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের এক যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আশা করা হচ্ছে, জনগণ তাদের ভৈাট দিতে পারবে। কিন্তু আমরা বাবরবার বলেছি যে, নির্বাচন সুষ্ঠু হবেনা। এখন প্রশ্ন উঠবে, তাহলে আপনারা নির্বাচনে যাচ্ছেন কেন? এই জন্য যাচ্ছি যে, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং একটি উদার গণতান্ত্রিক দল হিসেবে গণতান্ত্রিক উপায়েই পরিবর্তন আনতে চাই। সিটি নির্বাচনের মতো নির্বাচনের মাঝপথে বিএনপির সরে দাড়ানোর সম্ভবনা আছে কী না-এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে। এই ধরনের সিদ্ধান্ত রাজনৈতিক কৌশল। কে কখন কোথায় বয়কট করবে দ্যাট উইল ডিপেন্ড অন সারকিউমেসটেন্ট।’

দেশের ২৩৫ পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোটকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে রোববার। বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর। এই প্রথম দলীয় প্রতীকে পৌরসভায় নির্বাচন হচ্ছে। এক্ষেত্রে মেয়র পদে দলীয় মনোনয়নের সুযোগ রাখা হলেও কাউন্সিলার পদে স্বতন্ত্রভাবে আগের নিয়মে হবে। পৌর নির্বাচনে বিএনপি এরই মধ্যে ২৩৫টি পৌরসভায় ধানের শীষ প্রতীকে তাদের একক প্রার্থীর মনোনয়ন নিশ্চিত করে সেগুলো নির্বাচন কমিশনে জমাও দিয়েছে। পৌর নির্বাচনের সিদ্ধান্ত গ্রহনের পর থেকে এখন পর্যন্ত বিএনপির প্রায় পাঁচ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ কলেন মির্জা আলমগীর। তিনি বলেন, দলের অনেক নেতাকর্মী কারারুদ্ধ। এই অবস্থায় পৌর নির্বাচনের সিদ্ধান্ত গ্রহনের পর থেকে শত শত নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে।

এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার গ্রেফতার করা হয়েছে। এসময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, অধ্যাপক এম মান্নান, সিরেটের মেয়র আরিফুল হক, বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জুসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবি করেন ফখরুল ইসলাম আলমগীর। যৌথসভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব মো.শাহজাহান, বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সরোয়ার, ফজলুল হক মিলন, বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আব্দুল হাই, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জাসাসের সাধারণ সম্পাদক মনির খান, ছাত্রদলের সহ সভাপতি এজমল হোসেন পাইলট, দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.