চট্রগ্রাম অফিস :: চট্টগ্রামে বিভিন্ন অপরাধমূলক মামলায় ৬২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলার বিভিন্ন স্থানে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আউয়াল জানান, রাতে অভিযান চালিয়ে নিয়মিত মামলায় ২০, ওয়ারেন্টভুক্ত ৪১ ও জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১০ হাজার ২৮০ পিস ইয়াবা, ৩২ লিটার চোলাই মদ, একটি পিস্তল, দুটি কার্তুজ ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
